সারাদেশ

প্রেমিকের হাতে প্রেমিকার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিক সঞ্জয় সরকারের (১৮) ছুরিকাঘাতে পূজা সরকার (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই সঞ্জয় পলাতক রয়েছেন।

সোমবার (০৩ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার শোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পূজা সরকার একই গ্রামের পবিত্র সরকারের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, সঞ্জয় সরকারের সঙ্গে পূজার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন ধরে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিল। এদিকে অন্যত্র বিয়ের ব্যাপারে পূজার বাবা সিদ্ধান্ত নেন। এতে সঞ্জয় ক্ষিপ্ত হন। সকালে পূজা বাড়ির উঠানে কাজ করছিল, এমন সময় পেছন থেকে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করেন সঞ্জয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তবে হাসপাতালে নেয়ার আগেই পূজা মারা যান।

এসময় সঞ্জয়ও ওই ছুরি দিয়ে নিজেকে আঘাত করে আহত হন। লোকজন আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন,সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় নিহতের বাবা পবিত্র সরকার বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা