সারাদেশ

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় সেইফ অ্যান্ড সেইভ চেইন শপের নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মামুন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মে) ভোর ৫ টা ৪৫ মিনিটে মহানগরীর নিউমার্কেট এলাকার ৬ তলা ভবনের নির্মাণকাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।

মামুন মাগুরা জেলার শালিখা উপজেলার বলাইনা ঘোষা গ্রামের সুরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মো. আফছার আলীর মালিকানাধীন কেডিএ নিউ মার্কেট এলাকার ২০ কেডিএ ইরফান মার্কেটের সেইফ অ্যান্ড সেইভের ৬ তলা ভবনের নির্মাণকাজ চলছিলো। সোমবার ভোরে মামুন ষষ্ঠতলা ভবন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে সকাল সাড়ে ৭টায় সোনাডাঙ্গা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে বলেন, সেইফ অ্যান্ড সেইভের নির্মাণাধানী ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা