সারাদেশ

দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি,খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন। রোববার (০২ মে) সকালে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকায় ৪শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাগড়াছড়ি সেনা রিজিয়ন চলমান ভাবে বেশকিছু কর্মসূচি বাস্তবায়ন করেছে। করোনা মহামারীতে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে নানা কর্মসূচির মধ্যে খাগড়াছড়ি সদরে জনসাধারণের হাত ধোয়ার জন্য ওয়াশিং পয়েন্ট স্থাপন, মাস্ক বিতরণ,স্বল্প মূল্যের বাজার স্থাপন করে চলেছে।

এছাড়াও করোনা প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ জীবাণু মুক্ত করণসহ ধারাবাহিক ভাবে নানা কর্মসূচি চলমান রেখেছে বাংলাদেশ সেনা বাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে দীঘিনালা সেনা জোন গোষ্ঠী, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে।

এই সহায়তার সুবিধাভোগী হওয়ায়,স্থানীয় প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সচেতন নাগরিক সমাজ সকলেই এই কার্যক্রমের প্রশংসা করেন। জনমানুষের স্বার্থে এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখবে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা