সারাদেশ

মাদক ব্যবসা না করার প্রতিশ্রুতি, ওসির ফুলেল শুভেচ্ছা 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে মাদক ব্যবসা ও সেবন না করার প্রতিশ্রুতিতে গদাধর দাস নামে এক যুবককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার (২ মে) বিকেলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

গদাধর রামগতি পৌরসভার চরডাক্তার এলাকার কর্ণধর চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে গদাধরের বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। মামলাগুলোতে তিনি জামিনে রয়েছেন। রোববার রামগতি পৌরসভার কাউন্সিলর তাপস চন্দ্র দাস, সংরক্ষিত নারী কাউন্সিলর গীতা রাণী দাস ও গদাধর স্ত্রীসহ থানায় আসেন। এ সময় মাদক ব্যবসা থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতিতে গদাধরকে থানার ওসি ফুল দিয়ে বরণ করে নেন।

স্থানীয় সূত্র জানায়, গদাধর দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত। বেশ কয়েকবার তাকে জেলে যেতে হয়েছে। বর্তমানে জামিনে রয়েছেন। মাদকের সাথে জড়িত থাকায় পরিবার ও আত্মীয়-স্বজনরা তাকে পছন্দ করতেন না। বিভিন্নভাবে তাকে হেনস্তার শিকার হতে হচ্ছিল। এতে শনিবার (১ মে) নিজেকে শুধরে নেবেন বলে পবিত্র গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করেন গদাধর। একই সাথে পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও স্থানীয় কাউন্সিলদের কাছে ক্ষমা চেয়ে মাদক থেকে দূরে যাওয়ার ব্যবস্থা করে দিতে বলেন। দুই ছেলের কাছেও গদাধর ওয়াদা করেছেন আর কখনো মাদকের সাথে জড়িত হবেন না।

গদাধর দাস বলেন, মাদক আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আশপাশের মানুষগুলোও আমার থেকে দূরে থাকে। আমি আর মাদক ব্যবসা করব না। আমি সবার মাঝে ও পাশে থেকে বাঁচতে চাই।

নারী কাউন্সিলর গীতা রাণী দাস বলেন, গদাধর বুঝতে পেরেছেন মাদকের জীবন তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কারো কাছেই তার সম্মান ছিল না। এটা বুঝতে পেরে তিনি আমাদের কাছে এসে ভালো পথে যাওয়ার ব্যবস্থা করে দিতে বলেন। পরে গণ্যমান্য ব্যক্তিসহ তাকে থানার ওসির কাছে নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মকর্তা তাকে ভালো হয়ে যাওয়ার সুযোগ সৃষ্টিতে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গদাধর ভালো হয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর সব ভালো কাজে পুলিশ সবার সাথে আছে। এজন্য ভালো পথে অনুপ্রাণিত করতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা