সারাদেশ

বিষাক্ত খাবার খাইয়ে ৫শ ঘুঘু-কবুতরকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বিষ মেশানো খাবার খেয়ে গত দুদিনে কমপক্ষে ৪০০টি ঘুঘু পাখি ও ৬০টি কবুতর প্রাণ হারিয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে ঘটেছে এই পাখি হত্যার ঘটনা।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জের উত্তর সরালিয়া গ্রামের একটি মাঠ থেকে স্থানীয়রা মৃত ঘুঘু পাখিগুলো উদ্ধার করেন।

খবর পেয়ে উপজেলা নির্বহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনার তদন্ত করেছেন।

জানা গেছে, দুর্বৃত্তদের ছিটানো বিষাক্ত খাবার খেয়ে এসব পাখির মৃত্যু ঘটেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পাখি হত্যার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। খুব দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, আর যাতে কোন পাখি প্রাণ না হারায় সে জন্য ফায়ার সার্ভিসের সাহায্যে সেই ধানক্ষেতটি বিষমুক্ত করতে সেখানে প্রচুর পানি দেয়া হয়েছে। পাখিগুলো প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা