সারাদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : আন্তর্জাতিক মে দিবসে লক্ষ্মীপুরে শতাধিক শ্রমজীবী নারী-পুরুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ মে) দুপুরে জেলা বিআরডিবি কার্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

শ্রমিক লীগের জেলা কমিটির যুগ্ম-আহবায়ক ইউছুফ পাটোয়ারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, রাসেল মাহমুদ মান্না, নজরুল ইসলাম ভুলু ও শ্রমিক লীগ নেতা মাজহারুল ইসলাম মামুন প্রমুখ।

জানা যায়, শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর শ্রমিক লীগের পক্ষ থেকে প্রতিবছর ভিন্নধর্মী আয়োজন করা হয়। করোনাকালীন সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয়েছে। এতে তিন শতাধিক শ্রমজীবি নারী পুরুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, "প্রত্যেক প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারকে শ্রমিকদের বেতনসহ সকল সুবিধা নিশ্চিত করতে হবে। শ্রমিকরা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সকলকে রক্ষা করতে হবে। শ্রমিকরা হলেন প্রতিষ্ঠানের প্রাণ, তাদের সঙ্গে সম্মানজনকভাবে আচরণ করতে হবে।"


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা