সারাদেশ

রাবিতে নিষ্ক্রিয় করা হলো মর্টারশেল ও রকেট লাঞ্চার 

নিজস্ব প্রতিনিধি, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাওয়া মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত দুইটি মর্টারশেল, একটি রকেট লাঞ্চার ও একটি এন্টি পার্সোনাল মাইন ফের নিষ্ক্রিয় করা হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় এগুলো বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন সামরিক বাহিনীর সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

লুৎফর রহমান জানান, বগুড়া মাঝিরা ক্যান্টনমেন্ট এর ক্যাপ্টেন মিনহাজ আহমেদের নেতৃত্বে একটি বোমা নিষ্ক্রিয় দল এসে ২টি মটার শেল, ১টি রকেট লাঞ্চার ও একটি মাইন নিস্ক্রিয় করেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুজ্জোহা হলের পাশে আরও বিস্ফোরক থাকতে পারে। আমরা চাই এর একটা সুবন্দোবস্ত হোক, এখানে যদি কোনো বিস্ফোরক বা মরণাস্ত্র থাকে তাহলে মানুষের ক্ষতির কারণ না হয়।

আমরা সেনাবাহিনীর সদস্যদের জানিয়েছি। তারা আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। বিস্ফোরক থাকলে কিভাবে সেগুলো সরানোর ব্যবস্থা করা যায় সে ব্যবস্থা করতে প্রশাসনের সাথে কথা বলেছি। তারা স্থায়ী ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন।

এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুজ্জোহা হলের পাশ থেকে ২টি মটার শেল, ১টি রকেট লাঞ্চার দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয় বুধপাড়া এলাকার বাসিন্দা জুয়েল। পরে মাইনুল ইসলাম নামের এক পুলিশ সদস্য ১টি এম ফোরটিন অ্যান্টি পার্সোনাল মাইন উদ্ধার করেন।

এ ছাড়া গত ২৭ এপ্রিল একই পুকুরে একটি মর্টারশেল পান স্থানীয় মেহেরচন্ডী এলাকার মাছ চাষী শরীফ। পরে পুলিশকে জানালে ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় এলাকায় বিস্ফোরণের মাধ্যমে সেটি ধ্বংস করা হয়। এনিয়ে ৩টি মর্টারশেল, ১টি রকেট লাঞ্চার ও ১টি মাইন পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় এলাকায়।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা