ছবি : সংগৃহিত
সারাদেশ

বেনাপোলে একটি ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর সংলগ্ন একটি ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা।

আরও পড়ুন: জামালপুরে পানিবন্দী ৩৫ হাজার মানুষ

শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে যশোর র‌্যাব ২টি বালতিসহ এ ককটেল গুলো উদ্ধার করে।

এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। ঘরটির মালিক বেনাপোল বন্দরের শ্রমিক সরদার বাদল। তবে সেখান কেউ বসবাস করেন না। ককটেল উদ্ধারের ঘটনায় আবারও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

র‌্যাব-৬ যশোর কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল সরদারের পরিত্যক্ত ঘরে বিপুল পরিমাণ ককটেল মজুত রাখা রয়েছে।

আরও পড়ুন: ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সকাল থেকে সেখানে নজর রাখা হয়। শনিবার বিকেলে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাটির নীচে পুঁতে রাখা ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ককটেল গুলো বালতির মধ্যে বালি দিয়ে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া ককটেল উদ্ধারের ঘরটি পরিদর্শন করে জানান, র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত ককটেল থানায় জমা দিয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা কি উদ্দেশ্যে ককটেলগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বগুড়ায় প্রকাশ্যে প্রভাষককে কুপিয়ে হত্যা

এর আগে গত ১৪ জুলাই বেনাপোল পোর্ট থানার বিপরীতে গাজীপুর গ্রামের একটি দুই তলা ভবনে ককটেল বিস্ফোরণ হয়। এতে ভবনটির নিচতলায় বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে সে মুহূর্তে ঘরটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লিটন নামের এক বন্দর শ্রমিকের কাছে ভাড়া নিয়েছিল নিচতলা। এ ঘটনার রহস্য উদঘাটিত করতে পারেনি পুলিশ।

তার আগে গত ৮ জুন ভোরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকার রয়েলের মোড়ে অবস্থিত নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে ককটেল বিস্ফোরিত হয়ে অফিসে আগুন ধরে যায়।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির পাল্টাপাল্টি শোডাউন

লিটন হোসেন নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসা করার জন্য অফিস ভাড়া নেয়। অফিসের মধ্যে ককটেল রাখায় তা বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় পুলিশ ট্রান্সপোর্ট মালিক লিটন হোসেনকে আটক করে। তার কাছ থেকে চারটি ককটেল ও চারটি হাতবোমা উদ্ধারও করে পুলিশ। এসব ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার লোকজন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা