সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতি‌নি‌ধি: টাঙ্গাইল জেলার কা‌লিহাতী‌তে পুকু‌রে ডুবে ২ শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। এর আগে তা‌দের উদ্ধার ক‌রে ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে সেখানকার কর্মরত চি‌কিৎসকরা তাকে মৃত ঘোষণা ক‌রেন।

আরও পড়ুন: টেকনাফে ৩ বনকর্মী নিখোঁজ

শ‌নিবার (২ সে‌প্টেম্বর) সকা‌লে উপ‌জেলার দেউপুর ম‌ধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। ঐ শিশু দুজন সম্প‌র্কে খালা-ভাগনি ছিল।

নিহত শিশু ২ জন হলো, উপ‌জেলার মা‌নি‌কের মে‌য়ে জান্না‌তি (১১) ও একই উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউনিয়‌নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মে‌য়ে সা‌দিয়া আক্তার জিম (৮)।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

মৃত শিশু সা‌দিয়ার মামা জাকা‌রিয়া জানান, সকা‌লে জান্না‌তি ও সা‌দিয়া বা‌ড়ির পা‌শেই খেলাধুলা শে‌ষে গোসল করার জন্য পুকু‌রে নে‌মে‌ছিল। প‌রে তারা পা‌নি‌তে ডু‌বে যায়। আরেক শিশু তা‌দের পা‌নি‌তে পড়ার খবর দেয়। স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় পুকুর থেকে ২ জ‌নকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়।

ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. ম‌নিরুল ইসলাম রুপক জানান, ২ শিশু‌কে মৃত অবস্থায় হাসপাতা‌লে আনা হ‌য়েছিল।

ভুঞাপুর থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) কামরুল হো‌সেন জানান, ২ শিশুর মর‌দেহ হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

সান নিউজ/ এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা