সংগৃহীত
সারাদেশ

পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরগঞ্জ-আঠাড়বাড়ি সড়কে বিএনপির কার্যালয়ের সামনে এ হামলা হয়। তবে, পুলিশের কোনো সদস্য আহত হননি।

আরও পড়ুন: ভাগ্নের বিরুদ্ধে খালুকে হত্যার অভিযোগ

এ সময় ৩ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া বলেছেন, বিএনপির নেতাকর্মীরা শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শাহ নূরুল কবীর শাহীনের নেতৃত্বে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন: বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পরে পুলিশের বাধায় মিছিল করতে না পেরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করছিলেন তারা। পুলিশ তখন বিএনপির কার্যালয়ের পাশে দায়িত্ব পালন করছিল। হঠাৎ কয়েকজন যুবক পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এসব ককটেলের মধ্যে ২ টি বিস্ফোরিত হয়। পুলিশ এ সময় ৩ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

তিনি আরও বলেন, অভিযান চালিয়ে ককটেল নিক্ষেপের সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা