ছবি: সংগৃহীত
সারাদেশ

টেকনাফে ৩ বনকর্মী নিখোঁজ

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন বিভাগের পাহারা দলের ৩ সদস্য নিখোঁজ হয়েছেন। স্থানীয়দের দাবি, তারা অপহরণের শিকার হয়েছেন।

আরও পড়ুন: যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার দমদমিয়া নেচার পার্কে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার এলাকায় বাসিন্দা ও সিপিজি বন পাহারা দলের সদস্য মোহাম্মদ শাকের, আব্দুর রহিম ও আব্দুর রহমান।

স্থানীয়দের দাবি, রোহিঙ্গা দুর্বৃত্তদের হাতে তারা অপহরণের শিকার হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে সড়কে যুবক নিহত

তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে নেচারপার্ক মোচনী বন পাহারা দলের সভাপতি মোহাম্মদ ওসমান বলেন, শুক্রবার সকালে বন পাহারা দেওয়ার জন্য তারা ৩ জন বনের ভেতর ঢোকেন।

বেলা ১১ টার দিকে ফেরত আসার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এতে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে আমরা খবর পাচ্ছি, রোহিঙ্গা দুর্বৃত্তরা তাদের অপহরণ করেছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার হ্নীলার মোচনী বিটের আওতাধীন বন পাহারা দলের পিসিজি ২৬ জন সদস্য রয়েছেন। তারা দৈনিক সকাল ও বিকাল ২ ভাগে বিভক্ত হয়ে বনে পাহারা দেন।

তিনি আরও জানান, সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খবর না পেয়ে বন বিভাগের অন্য সদস্য ও বনকর্মীদের নিয়ে বিকেল থেকে পাহাড়ে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ৩ বন পাহারাদারকে উদ্ধারে অভিযান চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা