ছবি : সংগৃহিত
সারাদেশ

বগুড়ায় প্রকাশ্যে প্রভাষককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি: বগুড়া জেলার শাজাহানপুরের কৈচড় বিএম কলেজের প্রভাষক পারভেজ হোসেনকে (৪০) সন্ত্রাসীরা প্রকাশ্যে ‍কুপিয়ে হত্যা করেছে।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির পাল্টাপাল্টি শোডাউন

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় এ হত্যাকাণ্ডটি উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় নামক স্থানে ঘটে।

কৈচড় বিএম কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন নিহত পারভেজ হোসেন।

তিনি সাবরুল হাটখোলা এলাকার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। মন্টু মিয়া আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার ছিলেন।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জানা যায়, নিহত পারভেজ সাবরুল বাজার থেকে মোটরসাইকেলযোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাথাইল চাপড় নামক স্থানে পৌঁছলে একদল দুর্বৃত্ত সিএনজিযোগে এসে তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কোপাতে থাকে। তার মাথায় হেলমেট ছিলো হেলমেটের উপর দিয়েই তাকে কোপানো হয়। এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতের সময় তার ডান হাত কনুই থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ঐ রকম অবস্থাতেই বাঁচার জন্য দৌড়ে পালিয়ে স্থানীয় একটি বাড়িতে ঢুকে পড়ে যান।

আরও পড়ুন: টেকনাফে ৩ বনকর্মী নিখোঁজ

এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পারভেজ নিহত হয়েছে এমন খবর শোনার পরপরই তার বাবা ‍মনসুর তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত করছি।

হত্যাকাণ্ডের রহস্য এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছি। লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা