সারাদেশ

গভীর সমুদ্র থেকে ৩০ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় ভাসমান ৩০ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল সমুদ্র সৈকত এলাকা থেকে মাছ ধরার ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ২০ নারী, ৫ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক জানান, গত ২৩ এপ্রিল টেকনাফ উপজেলার শাপলাপুর ইউনিয়নের বড় ডেইলস্থ মেরিন ড্রাইভ রোড হয়ে দালালের মাধ্যমে মাছ ধরার নৌকা নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে ৩০ জন রোহিঙ্গা যাত্রা করে। পরে ২৫ এপ্রিল গভীর সমুদ্রে জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারায় এবং নৌকার ইঞ্জিন বিকল করে দেয়। এরপর সমুদ্রের পানিতে ভাসমান অবস্থান টেকনাফ কোস্টগার্ড খবর পেয়ে তাদের উদ্ধার করে সমুদ্র উপকূলে নিয়ে আসে এবং ‘ইউএনএইচসিআর’র নিকট তাদের হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা