সারাদেশ

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : করোনা মহামারির কারণে চলমান লকডাউনে ঝালকাঠিতে শ্রমিক না পেয়ে মাঠের পাকা ধান কাটা নিয়ে সসম্যায় ছিল কৃষক। এমন সময় কৃষকের পাকা ধান কাটায় এগিয়ে এসেছে ছাত্রলীগ। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সদর উপজেলা বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গ্রামের কৃষক হানিফ মল্লিকের ১৫ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সদস্যরা।

ধান কাটায় অংশ নেয় জেলা ছাত্রলীগ কর্মী মো. মারজান, মাহাবুবুর রহমান, শান্তা ইসলাম, সুরাইয়া সিদ্দিকা, আলিম, মিম, অভিকসহ অন্যরা।

কৃষক হানিফ মল্লিক জানান, আমার জমির ধান পাকার পরে চিন্তায় পরে যাই। কিভাবে ধান কেটে বাড়ি নিব। কারণ ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। একই সাথে আর্থিক সংকটে পরায় চিন্তা আরও বেড়ে যায়। ঠিক এমন সময় ছাত্রলীগের ভাই বোনেরা আমার জমির ধান কেটে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে। এভাবে একে অপরের বিপদে এগিয়ে আসলে সুখি সমৃদ্ধ দেশ গড়া যাবে।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের কর্মী মো. মারজান বলেন, ছাত্রলীগ সকল সংকটে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। করোনা পরিস্থিতিসহ সকল মানবিক কাজে ছাত্রলীগের কর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল। বর্তমানে শ্রমিক ও অর্থ সংকটে কৃষক ধান কাটা নিয়ে সমস্যায় পড়ায় আমরা তাদের সহযোগিতা করেছি। মানুষেক সুখে দুখে বঙ্গবন্ধুর ও মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে সদা প্রস্তুত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা