সারাদেশ

ডুমুরিয়ায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া বাজার, উলাবাজারসহ বিভিন্ন স্থানে জেলে, শ্রমিক, নরসুন্দর, কর্মকার ও অন্যান্য ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার চারশত জন কর্মহীনের মাঝে চাল, ডাল, মুরগির মাংস, তেল, আলু ও সবজি বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। খাদ্যাসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। করোনায় অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের আহবান জানান জেলা প্রশাসক।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ হার আকস্মিকভাবে বেড়ে যাওয়ার কারণে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে খুলনা জেলা প্রশাসন মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করে। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক গুটুদিয়া ইউনিয়নের মাঠে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন।

উল্লেখ্য, খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতেও অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় জেলার দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অস্বচ্ছল কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা