সারাদেশ

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ে নিহত হয়েছে। নিহতদের নাম মা রুবি আক্তার ও ফাতেমা-তুজ-জোহরা। এসময় আহত হয়েছে ছোট মেয়ে নাফিজা আক্তার এবং অটোরিক্সা চালক হুমায়ুন মিয়া। তাদেরকে হাসপাতাল নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জের ভোলাবো তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, দুপুরে বিরাবো নিজ বাড়ী থেকে রুবি আক্তার তার বড় মেয়ে ফাতেমা-তুজ-জোহরা ও ছোট মেয়ে নাফিজা আক্তারকে সাথে নিয়ে একটি ইজিবাইক করে বাবার বাড়ী কালাদীর উদ্দেশ্য রওনা হয়। ইজিবাইকটি এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌঁছালে গাজীপুরগামী নারিশ পোল্ট্রি ফিডের দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এসময় তারা রাস্তায় পড়ে যায়। তখন কাভার্ডভ্যানটি তাদের মাথার উপরে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রুবি আক্তার তার বড় মেয়ে ফাতেমা-তুজ-জোহরা নিহত হন। আহত ছোট মেয়েসহ ইজিবাইকের চালক।

খবর পেয়ে পালিয়ে যাওয়া কাভার্ডভ্যানসহ চালক তপন চন্দ্র রায় ও হেলপার তারেক মাঝিকে আটক করেছে পুলিশ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা