সারাদেশ

ছিন্নমূল মানুষের মুখে হাঁসি ফুটাচ্ছে ‘হ্যালো পার্বতীপুর’ 

আসমাউল মুত্তাকিন, নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশব্যাপী লকডাউন চলাকালীন গরিব-অসহায়, ছিন্নমূল মানুষেরা পড়েন চরম বেকাদায়। অর্থের যোগান বন্ধ থাকায় অনাহারে-অর্ধাহারে দিন পার করতে হয়েছে তাদের।

ওই সময় দিনাজপুরের পার্বতীপুরে সীমাহীন দুর্ভোগ পোহাতে থাকা সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যালো পার্বতীপুর’।

পার্বতীপুরে একদল উদ্যোমী তরুণদের নিজেদের পকেট খরচের টাকা সাশ্রয়ের মাধ্যমে নিজেরাই পুঁজি তৈরি করে। এই স্বল্প পুঁজি নিয়েই তারা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়।

সংগঠনের সদস্যরা লক্ষ্য করেন, লকডাউনের পর একদিকে যেমন পাড়া-মহল্লায় ভিক্ষুক বেড়েছে, তেমনিভাবে সুবিধা বঞ্চিত মানুষের খাবারের কষ্টও বেড়ে গেছে। ঠিক তখনই তারা নিজেদের চিন্তা শক্তিকে আরও প্রসারিত করেন। ভাবতে থাকেন, এই মুহূর্তেই তাদের জন্য কিছু একটা করা দরকার।

প্রতিদিন একবার আর্থিক অসংগতি থাকা মানুষের জন্য এক বেলা সুস্বাদু খাবারের ব্যবস্থা করার ক্ষুদ্র এই প্রয়াস শুরু হয়- ‘হ্যালো পার্বতীপুর’র মাধ্যমে। তারা নিজেরাই বাজার করে নিজেরাই রান্না করে সুস্বাদু খাবার। এর নিয়ে যান তাদের নির্দিষ্ট জায়গায়।

তাদের এই রান্না করা খাবার এখন পরিতৃপ্তি জোগাতে অনেকটাই সক্ষম। পার্বতীপুরে ছিন্নমূল মানুষের সংখ্যা কম নয়। তবে স্বল্প পরিসরে হলেও শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ছিন্নমূল মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছে সংগঠনটি। আর অর্থের যোগানের পুরোটাই আসছে তাদের পকেট খরচ থেকে।

হ্যালো পার্বতীপুর এর প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম ইমু বলেন, করোনা সংকট সৃষ্টির পর বিভিন্ন সংগঠন এবং সমাজের হৃদয়বান ব্যক্তিরা যে যার মতো মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরাও চেষ্টা করছি, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। আমরা সংগঠনের এই সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে চেষ্টা করছি প্রতিদিন রান্না করে খাবার বিতরণের। আমাদের ইচ্ছা আছে এই ক্রান্তিকাল কেটে না যাওয়া পর্যন্ত এভাবে এসব মানুষের পাশে দাঁড়াবার। তবে সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি আমাদের সহযোগিতা করতেন, আমরা এসব মানুষের কষ্ট কমাতে আরো কিছু করতে পারতাম।

হ্যালো পার্বতীপুর সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার বিপ্লব বলেন, আমাদের এই কার্যক্রমের প্রথম দিকে সংগঠনের সদস্যদের চাঁদার টাকা দিয়ে পরিচালনা করলেও আমাদের কাজ দেখে অনেকেই আমাদের সহযোগিতা করছেন।কেউ কেউ রান্না করে আমাদের জানাচ্ছেন। আমরা সেগুলো বিতরণ করছি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা