সারাদেশ

বরিশালে ৫০ মেট্রিক টন সরকারি চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে পাচারকালে সরকারি খাদ্য গুদামের এক হাজার বস্তা চালসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে ট্রলার চালককে।

শনিবার দুপুর ২টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকা হতে চাল জব্দ করা হয় বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।

তিনি জানান, একটি স্টিলবডি ট্রলারে ৫০ কেজি ওজনের এক হাজার বস্তায় ৫০ মেট্রিকটন সরকারি চাল পাচার হচ্ছিল। বরিশাল জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম পারভেজ মৃধা লোকজন নিয়ে ট্রলারটি আটক করে থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

ওসি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলারসহ চাল জব্দ করেছি। পাশাপাশি ট্রলারের চালক আব্দুস ছত্তারকে আটক করা হয়েছে। জব্দকৃত চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা রয়েছে।

আটক ট্রলার চালক আব্দুস ছত্তারের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, ‘জব্দকৃত চালগুলো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গোডাউনের। জাহাজে আসা চাল থেকে এক হাজার বস্তা চোরাইভাবে কালোবাজারে বিক্রির জন্য ট্রলার যোগে পটুয়াখালীর কালকিনি নিয়ে যাওয়া হচ্ছিল।

ওসি বলেন, ‘সরকারি চাল পাচারের ঘটনার সাথে কারা জড়িত রয়েছে সেটা তদন্ত করে বের করে হবে। তাছাড়া এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানিয়েছেন ওসি মিজানুর রহমান।

অপরদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ‘গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৩ এপ্রিল বরিশালের হিজলা খাদ্যগুদাম থেকে পাচারকালে ৪২ মেট্রিকটন চাল জব্দ হয় পটুয়াখালীর বাউফলে। এসময় আটক করা হয় মেহেন্দিগঞ্জের ট্রলার মাঝি জয়নাল চৌকিদার ও বাউফলের বগা বাজারের চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদারকে।

ওই চাল পাচারের ঘটনায় উঠে আসে স্থানীয় এক শীর্ষ স্থানীয় জনপ্রতিনিধির আপন চাচাত ভাই এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। তবে শনিবার জব্দকৃত চাল পাচারের ঘটনায় একই জনপ্রতিনিধির অনুসারী আলমগীর নামের জনৈক স্বেচ্ছাসেবক লীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ওই নেতাই মেহেন্দিগঞ্জের পাতারহাট খাদ্য গোডাউনের অঘোষিত নিয়ন্ত্রক বলে দাবি সূত্রের।

সূত্র আরও জানান, ‘স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে রাজনৈতিক বিরোধের সূত্র ধরেই চোরাই চালগুলো জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ এবং উপজেলা প্রশাসন। প্রশাসনের এ সফলার সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সহযোগিতা রয়েছে বলেও দাবি সূত্রের।

উপজেলা খাদ্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে তাদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা সত্যেও তারা কল রিসিভ করেননি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা