সারাদেশ

সুজানগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার সুজানগরে সড়ক দুর্ঘটনায় একজন নারীসহ দুইজন নিহত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার ভায়না ইউনিয়নের কাঠালবাড়ীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার ঘোড়াদহ গ্রামের শামীম হোসেনের স্ত্রী জুথি খাতুন (২৫) ও বেড়া উপজেলার শিবপুর গ্রামের রোস্তম আলীর ছেলে রতন হোসেন (২৫)।

ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে একটি ভটভটি গাড়ী বেড়ার নাটিয়াবাড়ি থেকে সিমেন্ট নিয়ে সুজানগর পৌর বাজারে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইলে আরোহী শামীম হোসেন ও তার স্ত্রী জুথি খাতুন ঐ স্থানে পৌঁছে ভটভটি গাড়ীর সাথে প্রচন্ড জোরে ধাক্কা খায়। এতে সিমেন্টের উপর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভটভটির হেলপার রতন হোসেন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইলে আরোহী জুথি খাতুনও নিহত হয়।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা