সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবাদ সভা ও মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায়-৩ সংসদীয় আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার রামরাইলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মসূচি পালন করা হয়।

রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এমএইচ মাহবুবুল আলম, বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবাশ্বের আলম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা হেফাজতের বিক্ষোভ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ভাংচুর, অগ্নিসংযোগ ও তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের এবং স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে কটূক্তিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা