সারাদেশ

কাপ্তাই হ্রদে বিএফডিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক,রাঙামাটি : এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপ্তাই হ্রদে মাছের শিকার বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃপক্ষ।

কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে হ্রদের বিভিন্ন এলাকার আটটি অংশকে অভয়াশ্রম ঘোষণা করলেও এক শ্রেণির অসাধু সিন্ডিকেটের কারণে এসব অভয়াশ্রম গুলোতে মৎস্য সম্পদ সুরক্ষিত রাখতে হিমশিম খেতে হচ্ছে কাপ্তাই হ্রদ পরিচালনার দায়িত্বে থাকা বিএফডিসি কর্তৃপক্ষকে।

অসাধু মৎস্য ব্যবসায়ীদের প্রত্যক্ষ মদদে অবৈধ মৎস্য শিকারিরা প্রায় প্রতিদিনই অভয়াশ্রম গুলোতে মাছ শিকার করছে বলে স্থানীদের অভিযোগ।

বিএফডিসির উপ-ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জানান, বিএফডিসির ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম স্যারের নির্দেশনায় আমরা আমাদের সাধ্যমতো প্রতিদিনই বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছি। বিশাল এলাকাজুড়ে সময়মতো পৌঁছানোর আগেই অনেকেই সটকে পড়ে।

কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ মৎস্য শিকারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়ে উপ-ব্যবস্থাপক জাহিদুল ইসলাম বলেন, আমরা তথ্য প্রদানকারির নাম ও ঠিকানা সম্পূর্ণরূপে গোপন রাখবো এই নিশ্চয়তা শতভাগ দিবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি কর্তৃপক্ষ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা