সারাদেশ

ভোলায় হাসপাতালে খাবার পানির সংকট 

নিজস্ব প্রতিবেদক, ভোলা : ভোলার ২২ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ২৫০ শয্যার ভোলা সদর হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। হাসপাতালের বাইরে থেকে পানি এনে রোগী ও স্বজনদের পান করতে হচ্ছে। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। ২৫০ শয্যার ভোলা সদর হাসপাতালের তিনটি টিউবওয়েলের দুটি টিউবওয়েল বিকল হওয়ায় পানি সংকট দেখা দিয়েছে। এতে হাসপাতালের ভর্তি প্রায় চার শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তাদের স্বজনরা। বাধ্য হয়েই হাসপাতালের বাইরে গিয়ে অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানি সংকটে কারণে রাতের বেলা অনেক রোগীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ভোলা সদর হাসপাতালের ভিতরে পুরুষ সার্জারি ওয়ার্ডের সামনে থাকা টিউবওয়েল এর পাইপ ছাড়া কিছুই নেই। একই রকম মেডিসিন ওয়ার্ডের সামনে থাকা টিউবওয়েলটি বিকল অবস্থায় আছে। অপরদিকে হাসপাতালের নতুন ভবনের সামনে যে বাকি একটি টিউবওয়েল আছে তাও প্রায় নষ্ট বললেই চলে। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আশা রোগীর স্বজনদের প্রায় বাধ্য হয়ে দোকান থেকে পানি কিনে খেতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন সদর হাসপাতালে প্রায় ২-৩ শতাধিক রোগী ভর্তি থাকেন। আর প্রায় চার শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নেন। হাসপাতালে চিকিৎসা নেয়া রোগী ও স্বজনদের বিশুদ্ধ খাবার পানির চাহিদা মেটাতে হাসপাতালে ছিলো তিনটি টিউবওয়েল যার মধ্যে দুটি টিউবওয়েল বিকল হয়ে পড়ে আছে।

বাংলাবাজার থেকে চিকিৎসা নিতে আসা মোঃ মাইনুদ্দিন বলেন, ‘হাসপাতালে ভিতরে খাবার পানির কোনো ব্যবস্থা নেই। বাইরে দূরে একটি টিউবওয়েল আছে তাও নষ্ট ২ লিটার একটা বোতল ভরতে আধাঘন্টা সময় লাগে।

ভেলুমিয়া থেকে ডায়রিয়া আক্রান্ত মেয়ে নিয়ে আসা ফয়জুল নেছা বলেন, ‘মেয়েকে নিয়ে সোমবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছি। রাতে খাবার পানির প্রয়োজন থাকায় এবং হাসপাতালের ভিতরে টিউবওয়েল নষ্ট থাকায় পানি সংগ্রহ করতে পারিনি। ভোরবেলা বাসায় ফোন দিলে বাসা থেকে বোতলে করে পানি নিয়ে আসছে।

এদিকে ভোলা জেলা সচেতন নাগরিক ফোরাম সদস্য সচিব মো: বাহাউদ্দিন জানান, সদর হাসপাতালে খাবার পানির কোন ব্যবস্থা নেই। যা একটা আছে তা অকেজো। সদর হাসপাতালে অতিদ্রুত বিশুদ্ধ খাবর পানির জন্য পর্যাপ্ত টিউবওয়েল স্থাপন প্রয়োজন। তা না হলে প্রতিদিন যে হারে ডায়রিয়াসহ অন্যান্য রোগীরা হাসপাতালে আসছে তারা বিশুদ্ধ খাবর পানির সংকটে বড় ধরনের রোগে আক্রান্ত হবে।

ভোলা সদর হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সংকটের বিষয়টি নিশ্চিত করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজ উদ্দিন জানান, আমি পানি সমস্যার বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তবে হাসপাতালে আমাদের নিজস্ব সাপ্লাইর পানি আছে। ধোয়ামোছাসহ অন্যন্য কাজ গুলো আমাদের সাপ্লাইর পানি ব্যবহার করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ারকে অবগত করা হয়েছে হাসপাতালের বিকল টিউবওয়েল গুলো মেরামত করার জন্য।

তিনি আরও জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আমাদের জানানো হয় হাসপাতালের বিকল টিউবওয়েল গুলো মেরামতের দায়িত্ব গণপূর্ত বিভাগের। তাই আমরা পুনরায় গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে অবহিত করেছি তারা সমাধানের জন্য সঠিক পদক্ষেপ নিবে বলে আশ্বস্ত করেছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা