সারাদেশ

সাংবাদিককে দায়িত্ব পালনে বাধা    

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা বাজারের সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বাণিজ্যিক প্লট নিয়ে বিরোধের জের ধরে আইনি নোটিশের তোয়াক্কা না করে প্লট নির্মাণ কাজ করতে গেলে ঘটনাস্থলের ছবি তুলতে বাধা দেয়। এ সময় বাক-বিতণ্ডার ঘটনা ঘটে।

জানা যায়, মো. ছায়েদুল হকের ছেলে শাহ আলমের সঙ্গে বাণিজ্যিক প্লট নিয়ে শিবু প্রসাদ ঘোষের বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সম্প্রতি মামলা দায়ের করেন। বিরোধ নিষ্পত্তি হওয়ার আগেই ১৪৫ ধারা অমান্য ভঙ্গ করে জোর পূর্বক শাহ আলম তার লোকজন নিয়ে বাণিজ্যিক প্লটে কাজ করার সময় সাংবাদিক নুরুল আলম এবং তার সহকর্মীরা সেখানে গেলে ছবি তুলতে তাকে বাধা দেয়।

২৩ এপ্রিল সকাল ১০টায় গুইমারা বাজার সংলগ্ন বিএনপির উপজেলা কার্যালয়ের পশ্চিম পাশে, শাহ আলম বাণিজ্যিক প্লটে কাজ করার সময় শিবু প্রসাদ ঘোষের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং পুলিশকে অবগত করলে দায়িত্বরত পুলিশ সাব-ইন্সপেক্টর আল-আমিন ঘটনাস্থলে আসেন এবং আদালতের নির্দেশ ও থানায় করা অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দেন।

পরে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেমং মারমা দুই পক্ষ কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত জায়গা বিরোধ নিষ্পত্তির লক্ষে আগামী রোববার ( ২৫ এপ্রিল) বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উভয় পক্ষ এবং স্থানীয় সাংবাদিকসহ ইউপি সদস্য জনার্দ্দন সেন ও আনোয়ার হোসেন ও প্রমুখ। অপরদিকে সকাল ১১ টায় সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়ার ঘটনায় গুইমারা প্রেসক্লাবে এক জরুরি বৈঠকে বসে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার গুইমারা প্রেসক্লাবের সকল সদস্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নূরুল আলম, সাধারন সম্পাদক এম. দুলাল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আনন্দ সোম ও আশরাফুল ইসলাম বেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় জন্য জেলা ও উপজেলার পেশাজীবি সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা