সারাদেশ

নড়াইলে ৫৮ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলের নড়াগাতি থানার মহাজন বাজারে এক চাল ডিলারের কাছ থেকে ৫৮ বস্তা মোটা চাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন এই চাল সরকারি কোনো গুদামের কিনা তা যাচাই-এর জন্য স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রেখেছে।

মঙ্গলবার কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের মহাজন বাজারের এই চাল বিক্রি করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে ১৭ বস্তা আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে অন্য একটি দোকান থেকে আরও ৪১ বস্তা চাল উদ্ধার করা হয়।

মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজন বাজারের ব্যবসায়ী প্রশান্ত স্বর্ণকার ও উত্তম সাহা জানান, মঙ্গলবার দুপুরের দিকে এক ভ্যান চালক তার ভ্যানে করে ১৭ বস্তা চাল বাজারের সমস্বের সাহার দোকানে বিক্রি করতে আনেন। বিষয়টি দেখে সন্দেহ হলে ভ্যান চালককে জেরা করলে তিনি এসব বিপ্লব বিশ্বাসের বলে জানান।

পরে নড়াগাতি থানা পুলিশ খবর পেয়ে ১৭বস্তাসহ পার্শ্ববর্তী মনোষা ট্রেডার্স-এর টিনের দোকান থেকে আরও ৪১ বস্তা চাল, বস্তা সেলাই করা ভ্রমর, খালি বস্তা, সুতোলি এবং চাল পরিমাপ করা মেশিন উদ্ধার করেন।

তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ মোটা চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল। কালোবাজারে বিক্রির জন্য এ চাল আনা হয়েছিলো।

নড়াগাতি থানার উপ-পরিদর্শক(এসআই) মনিরুজ্জমান জানান, বিভিন্ন কোম্পানির সিলযুক্ত ৫৮বস্তা চাল স্থানীয় জনগণ আটক করে আমাদের খবর দেয়। এখন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত চাল ডিলার বিপ্লব বিশ্বাস জানান, এ চাল খুলনা থেকে ব্যবসার উদ্যেশ্যে আনা। তার রশিদও রয়েছে। তাছাড়া খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় যে চাল দেওয়া হয়েছে তার পরিমানও ঠিকঠাক মতো রয়েছে। এটা তার বিরুদ্ধে স্থানীয় কিছু মানুষের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা জানান, এ চাল সরকারি কোনো খাদ্য গুদামের কিনা তা পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু নমুনা রাখা হয়েছে এবং স্থানীয় মাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা