সারাদেশ

বউ বাড়ি থেকে চলে যাওয়ায় ঘটক খুন

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও : ঘটকালি করে বিয়ে দিয়েছিলেন ২ প্রতিবেশিকে । কিন্তু দাম্পত্য কলহের কারণে বাড়ি ছেড়ে চলে যায় বউ। এই ঘটনার জের ধরে ঠাকুরগাঁওয়ে মোজাম্মেল হক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ । এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন। আহত দুজন মোজাম্মেলের ভাই।

মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের বাদামবাড়ি হাটে এ ঘটনা ঘটে। নিহত মোজ্জাম্মেলের বাড়ি ইউনিয়নের কইকরি গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম।

আহত ব্যক্তি আশরাফুল ও বাবুলের অভিযোগ, প্রতিবেশি এক মেয়ের সাথে কয়েক বছর আগে বিবাহ হয় প্রতিবেশি লতিফের। ঝগড়া বিবাদের কারণে ওই মেয়ে স্বামীর বাড়ি থেকে চলে যায়। আর এই বিয়ের ঘটক ছিল মোজ্জামেল। ওই নারী দীর্ঘ দিনেও কেন স্বামীর বাড়িতে যায় না এ নিয়ে প্রতিবেশি কামাল হোসেনের সাথে বাক বিতণ্ডা হয় কয়েকদিন ধরে। পরে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি নিয়ে আপোষ-মিমাংসায় বসেন।

এসময় কামাল হোসেন ও মোজাজ্ম্মেলের সাথে হাতাহাতি হয়। এছাড়া জমির বিরোধও ছিল কামাল ও মোজাম্মেলের সাথে। পরে এ ধরনের বিরোধকে কেন্দ্র করে কামাল হোসেনের নেতৃত্বে বাদামবাড়ি হাটে মোজাম্মেলকে একা পেয়ে প্রকাশে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে মারপিট করে।

আহত অবস্থায় বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অবস্থায় মোজাম্মেল ও বাবুলকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল।

বড়পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন ও মোজাম্মেলের মধ্যে আগে থেকে কয়েকটি বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিলো। এ ঘটনায় সংঘর্ষে আজকে তার প্রাণ গেল।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা