সারাদেশ

গাইবান্ধায় কুপে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গভীর কূপে পড়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) ভোর চারটার সময় উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সহোদর হলেন- হাসান (৩০) ও হাবিবুর রহমান (২৫)। তারা অভিরামপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হাবিবুর তার স্ত্রীকে নিয়ে শৌচাগারে যায়। সেখান থেকে ফেরার পথে বাড়ির সীমানায় থাকা বহুদিনের পুরাতন অরক্ষিত একটি গভীর কূপে পড়ে যান। এসময় তার স্ত্রীর চিৎকারে ভাই হাসান ও প্রতিবেশি মিন্টু উদ্ধারের জন্য এগিয়ে আসলে তারাও ওই কূপে পড়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মিন্টুসহ মৃত হাসান ও হাবিবুরকে উদ্ধার করেন। এ ঘটনায় আহত মিন্টুকে নিকটস্থ পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। একসাথে দুই সহোদরের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা