সারাদেশ

পার্বত্য চট্টগ্রামে করোনা সংক্রমণ কম

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি : বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (প্রধানমন্ত্রীর কার্যালয়) সচিব পবন চৌধুরী রাঙামাটি সার্কিট হাউজে সদর উপজেলা কর্তৃক ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বলে, সারা দেশের তুলনায় পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়িতে) সংক্রমণের হার অনেকটাই কম। সে জন্য বসে থাকলে চলবে না। তাই প্রশাসন ও সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

সোমবার (১৯ এপ্রিল) সকালে রাঙামাটি সার্কিট হাউজে সদর উপজেলা কর্তৃক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পবন চৌধুরী বলেন, বাংলাদেশের অন্যান্য এলাকার চেয়ে তিন পার্বত্য জেলায় করোনা সংক্রমণের হার অনেকটা কম থাকার কারণ পাহাড়ের মানুষ সারা দেশের ন্যায় অনেক সচেতন ও সব চেয়ে বেশি স্বাস্থ্যবিধি মেনে চলে এবং শতভাগ মাস্ক ব্যবহার করেন। রাঙামাটির প্রশাসন ও জনগণ এই ধারা অব্যাহত রাখলে পাহাড়ে সংক্রমণের সংখ্যা অবশ্যই সবসময় কমই থাকবে।

তিনি আরও বলেন, দেশে যে হারে সংক্রমণ দিন দিন বাড়ছে তাই সংক্রমণ এড়াতে আমাদের আরও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে মাস্ক পরিধান করতে হবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মহল সবাইকে এ সংক্রমণ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা আমাদের মেনে চলতে হবে। যারা কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে ত্রাণ সহায়তা করতে সরকার প্রস্তুত। গত বছর আমরা সংক্রমণ মোকাবিলা করেছি এবারও সকলের সহযোগিতায় তা মোকাবিলা করবো।

পরে তিনি রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং ডাক্তার নার্সদের মধ্যে মাস্ক বিতরণ করেন। একই দিন দুপুর আড়াইটায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক বিশেষ সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, রাঙামাটি সদর উপজেলা ২শ ৫০ জন ও কাউখালী উপজেলায় ২শ’৫০ জন কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্ধোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান(প্রধানমন্ত্রীর কার্যালয়) সচিব পবন চৌধুরী। ত্রাণের মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ১লিটার তেল,১কেজি ডাল ও নগদ ৫শ’ টাকা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা