সারাদেশ

লকডাউন উপেক্ষা করে ফেরি ঘাটে মানুষের ভিড় 

শামীম রেজা(মানিকগঞ্জ প্রতিনিধি): করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে, চলমান লকডাউনের ভেতরেই ঢাকা ছাড়ছে মানুষ। সোমবার (১৯ এপ্রিল) ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে বিভিন্ন অজুহাতে, ভুয়া পরিচয়ে ফেরি ও ট্রলারে করে নদী পার হতে দেখা গেছে অনেককেই।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় বিভিন্ন চেকপোস্ট ফাঁকি দিয়ে, অনেকে ভুয়া পরিচয় ব্যবহার করে ঘাটে আসে। এরপর ফেরি পার হয়। যেহেতু এক থেকে দেড় ঘণ্টা পর পর ফেরি ছাড়ে, সে কারণে অনেকেই কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও ট্রলারে করে পদ্মা পার হচ্ছে। এছাড়া মানুষকে গাদাগাদি করেও ফেরিতে উঠতে দেখা গেছে।

আহম্মেদ নামের একজন জানান, তিনি ঢাকাতে থাকতেন। ৩ ঘণ্টার মুভমেন্ট পাস নিয়ে ঢাকা থেকে ঘাটে এসেছেন। তাই তাড়াহুড়ো করে ট্রলারে পার হচ্ছেন।

আরিফ নামে একজন মেডিকেল ছাত্র জানান, তিনি অনেক দিন ঢাকাতে ছিলেন। সামনে লকডাউন আরও বাড়তে পারে, তাই আটকেপড়ার চেয়ে ভোর রাতে যখন চেকপোস্ট শিথিল থাকে সেই সুযোগে মুভমেন্ট পারমিট ছাড়াই ঘাটে এসেছেন।

কয়েকজনের সঙ্গে কথা বলে দেখা যায়, সংবাদকর্মী, ডাক্তার, বিদ্যুৎকর্মী পরিচয়ে ঘাট এলাকায় এসেছেন।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাতের দিকে সহস্রাধিক যানবাহন পার হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২০টি ফেরি রয়েছে। এর মধ্যে দিনে চলছে বনলতা, ঢাকা ও মাধবী লতা নামের ৩টি ফেরি।

তিনি বলেন, অ্যাম্বুলেন্স ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় যানবাহন ৩টি ফেরি দিয়ে পার করা হচ্ছে। সঙ্গে সঙ্গে যারা ঘাটে আসছেন তারাও দুই,একজন যাচ্ছেন। তাদের নিষেধ করলেও কোনো ফল হচ্ছে না। বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা