সারাদেশ

ভোলায় শত্রুতার জেরে শতাধিক গাছের চারা কর্তন

নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলায় রাতের আধাঁরে শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুরচর গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। জমির মালিক আ: মান্নান জানান, ওই জমি নিয়ে সম্প্রতি তার বড় ভাই আব্দুল হাই এর সঙ্গে বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে।

আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম জানান, উত্তরাধিকার সূত্রে দীর্ঘ ৩৫ বছর ধরে ওই জমি তাদের ভোগদখলে রয়েছে। সম্প্রতি তার চাচা ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেন এবং জমির দখল নিতে চেষ্টা করে ব্যর্থ হয়ে রাতের আধাঁরে প্রায় শতাধিক গাছের চারা কেটে ফেলেছেন। উল্টো তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কয়েক দিন ধরে আব্দুল হাই তার ভাই আব্দুল মান্নান এর ওই জমি দখলের পায়তারা করে আসছিলেন। এ নিয়ে একাধিক মামলাও দেয়া হয়েছে। কিন্তু আইন আদালতে কোথাও সুবিধা করতে না পেরে আব্দুল মান্নানের লাগানো গাচের চারাগুলো কেটে ফেলার হুমকি দেয়। এর পর থেকেই গত কয়েক দিন আব্দুল মান্নান ও তার ছেলে ইব্রাহিম রাতে রাতে ওই গাছগুলো পাহারা দিতো। রাতেও তারা পাহারায় ছিল। রাত ২টার দিকে কয়েকজন এসে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কাটতে শুরু করে। এক পর্যায়ে আব্দুল মান্নান টের পেয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের ডাক চিৎকারে গ্রামবাসী জেগে যায়। গিয়ে দেখে ৩২ শতাংশ জমিতে লাগানো গাছের প্রায় অর্ধেকই কেটে ফেলেছে।

এ বিষয়ে আ: হাই গণমাধ্যমকে জানান, জমি নিয়ে তার ভাই এর সাথে বিরোধ রয়েছে। রাতের আধারে কে বা কারা গাছগুলো কেটেছে তা তিনি জানেন না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা