সারাদেশ

ভোলায় কাল বৈশাখী ঝড়ে লঞ্চ ও পাথরবাহী ভলগেট ডুবি 

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণে চরফ্যাশন উপজেলার দ্বীপ ইউনিয়ন ঢালচরে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে ঘাটে থাকা একটি লঞ্চ ডুবে যায়। অন্যদিকে ভোলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে পাথরবাহী ভলগেট ডুবে যায়।

শনিবার (১৭ এপ্রিল) সকালে ঝড়ের কবলে পড়ে এই ঘটনা ঘটে। তবে এ সব ঘটনায় কোন হতাহতর খবর পাওয়া যায়নি।

ঢালচর পুলিশ ফাঁড়ির (আইসি) নজরুল ইসলাম জানায় শনিবার সকালে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে ঘাটে বাঁধা থাকা লঞ্চটি প্রচন্ড বাতাসের কারণে পানির চাপে লঞ্চের নিচ তলা ডুবে যায়। পরে স্থানীয়রা ও লঞ্চের স্টাফরা দড়ি দিয়ে বেঁধে রাখেন। লঞ্চটি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে প্রায় ২০ লাখ টার মালামালের ক্ষয় ক্ষতি হয়েছে।

ঢালচর ইউনিয়র আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কাউছার ফরাজী জানায়, কাল বৈশাখী ঝড়ের কারণে লঞ্চ ডুবে যাওয়ায় ঢালচর ইউনিয়নের সাথে মূল ভূখন্ড চরফ্যাশন উপজেলার সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। এই লঞ্চটি ছিলো ঢালচর বাসীর যোগাযোগের অনত্যম মাধ্যম।

লঞ্চের মালিক মো: আজিজ ঢালচরের মানুষের সুবিধার্থে দীর্ঘ কয়েক বছর ধরে ঢালচর থেকে চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাটে যাত্রী ও মালামালে আনা নেয়ায় এই লঞ্চের সার্ভিস দিয়ে আসছিলো। মূলত ঢালচরে কোন শাখা খাল না থাকায় নদীর পাশে ঘাট করতে হয় লঞ্চ কিংবা মাছ ধরার নৌকা গুলোকে। এতে প্রায়ই ঝড়ে কবলে নৌকা ডুবির ঘটনা ঘটে।

এদিকে ভোলার মেঘনা নদীতে ঝড়ে কবলে পরে পাথরবাহী ভলগেট ডুবে যায়। পাথরগুলো ভোলার মেঘননদী ভাঙ্গন রোধে ব্লকের কাজে ব্যবহার করার জন্য আনা হচ্ছিল। ইলিশা ফেরিঘাটের নৌ-পুলিশ ইনচার্জ সুজন চন্দ্র পাল জানায়, কিশোরগঞ্জে থেকে এমভি জেআরবি নামের একটি ভলগেট পাথর নিয়ে ভোলার জোড়খাল এলাকায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে নিখোজঁ হয়ে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতর খবর পাওয়া যায়নি। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা