সারাদেশ

ঠাকুরগাঁওয়ে হাট-বাজার বন্ধের ঘোষণা  

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে হাটে অতিরিক্ত জনসমাগম ও স্বাস্থ্যবিধি না মানায় ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ি হাটসহ সকল প্রকার হাট বাজার বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও হাটের ইজারাদার উত্তম কুমার রায়কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ ঘোষণা দেন।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন খোঁচাবাড়ি হাটে ব্যাপক সংখ্যক ক্রেতা বিক্রেতার সমাগম হয়।বিশেষ করে পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই ছিল না। শতাধিক লোক মাস্কবিহীন গাদাগাদি করে গবাদিপশু কেনাবেচায় মত্ত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ওই হাটে অভিযান চালায়।

অভিযানে এসে তিনি বলেন, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে,তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলায় সকল প্রকার হাট বাজার বন্ধ থাকবে। এরপরেও আইন অমান্য করে আজ খোঁচাবাড়ির হাটটি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালিয়ে হাটটি বন্ধ করা হয়।

তিনি আরো বলেন,যতদিন যাবত লকডাউন চলবে জেলায় কোন হাট বসানো হবেনা। তাহলে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা