সারাদেশ

খুলনায় ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

খায়রুল আলম, খুলনা প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে খুলনা জেলা প্রশাসনের আয়োজন দ্বিতীয় পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।এ সময় কর্মহীন ইজিবাইক-থ্রি হুইলার শ্রমিক ও দোকান কার্মচারীর প্রতি জনের মাঝে সাত কেজি চাল, এক কেজি আলু, ডাল ৫০০ গ্রাম, তৈল ৫০০ গ্রাম ও সবজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় শনিবার (১৭ এপ্রিল) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় চত্ত্বরে কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতি উত্তরণে সরকার সার্বক্ষণিক তৎপর রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা সংক্রমণের শুরু থেকে ত্রাণ বিতরণে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, করোনাকালে সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। কোভিড-১৯ প্রতিরোধে সকলকে সাবধানতা অবলম্বন করে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সিটি মেয়র সরকারের পাশাপাশি এই কর্মসূচিতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। মেয়র এধরণের উদ্যোগের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা