সারাদেশ

পাটুরিয়ায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা

শামীম রেজা,মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিএ এর জায়গায় অবৈধভাবে বালু উওোলনের অপরাধে বালু ব্যবসায়ীদের নামে মামলা দায়ের করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদ পারভেজ। গতকাল(১৫এপ্রিল)বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ জনকে আসামি করে শিবালয় থানায় মামলা দায়ের করেন তিনি।

মামলার আসামিরা হলেন- শিবালয় থানার নবগ্রামের ভাষান মন্ডলের ছেলে মো. আমিনুল ইসলাম মিন্টু, দাসকান্দি গ্রামের মৃত নিয়ামতের ছেলে মো. মানিক, ধুতরাবাড়ি গ্রামের মৃত কেতাব আলীর ছেলে মো. মোনতাজ উদ্দিন, মৃত আফছার মন্ডলের ছেলে পান্নু মন্ডল, মো. কেবারত আলীর ছেলে পলাশ ও এলমেছের ছেলে আলমগীর।

জানা গেছে, আমিনুল ইসলাম মিন্টু ও মোন্তাজ মাষ্টারসহ অন্যান্য আসামিরা দীর্ঘ দিন যাবৎ পাটুরিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিএ’র জায়গা দখল করে বালু উওোলন করে আসছিলেন। এর আগে ফেরিঘাট এলাকায় এসব অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করে নিচ্ছেন। এছাড়া পাটুরিয়া ১ নং হাইওয়াটার ফেরিঘাটের নীচ থেকে ৪/৫টি ভেকু দিয়ে ১৫ থেকে ২০ ফুট গভীর করে অবৈধভাবে বালি ও মাটি কেটে নিচ্ছেন। অপরিকল্পিতভাবে দেশীয় প্রযুক্তির ড্রেজার দিয়ে বালি ও মাটি উত্তোলন ও ফোরশোর ভূমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার ফলে ইতোমধ্যে ফেরিঘাটটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। যার ফলে আসন্ন বর্ষা মৌসুমে এর বিরূপ প্রভাবে ফেরিঘাটটি ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মামলার বাদী বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে ফেরিঘাট এলাকায় ভেকু ও ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে আসছিল। এতে ফেরিঘাট এলাকা হুমকির মুখে পড়ে। ফেরিঘাট রক্ষার স্বার্থে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ কবির বলেন, আরিচা নদী বন্দর এলাকার পাটুরিয়া ফেরিঘাঠ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর মামলা নথিভুক্ত করেছি। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা