সারাদেশ

ডোবায় পড়ে থাকা ড্রামের ভেতর থেকে তরুণীর লাশ উদ্ধার 

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরের সিটিহাট এলাকার ডোবায় পড়ে থাকা একটি ড্রামের ভিতর থেকে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছ পুলিশ। তরুণীর বয়স ২০-২২ বছর বলে ধারণা করা হচ্ছে। তরুণীর পরনে কমলা রঙের একটি সালোয়ার ও আকাশি রঙের একটি কামিজ ছিল। গলায় ছিল পইতা। ডান হাতে বাঁধা ছিল মঙ্গলসূত্র।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল নয়টার দিকে একজন পথচারী ড্রামের মুখে একটি পা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এ লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, নগরের সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে রাজশাহীর আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডোবায় লাশটি পড়ে ছিল। খবর পেয়ে শাহ মখদুম থানার পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান।

পুলিশ ডোবা থেকে যখন ড্রামটি তোলে, তখন দেখা যায়, মাথা নিচের দিকে ঢোকানোর পর দুই পা দুমড়েমুচড়ে লাশটি ড্রামের ভেতর ঢোকানো হয়েছিল। টিনের এই ড্রামের ভেতর লাশের সঙ্গে দুটি বালিশ এবং একটি কাঁথাও রাখা হয়েছিল। গলায় ওড়না প্যাঁচানো ছিল। তরুণীর জিহ্বা বের হয়ে ছিল। লাশে পচন ধরেছে।

নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকায় শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। এ বিষয়ে আশপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা