সারাদেশ

তিন ফসলি জমিতে হলুদ রঙে হাসছে সূর্যমুখী 

আব্দুল্লাহ হেল বাকী, নওগাঁ প্রতিনিধি : তিন ফসলি জমিতে সূর্যমুখী ফুল চাষে ব্যস্ত হয়ে পড়েছেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। প্রকৃতিতে এবার আবহাওয়া সহনীয় থাকায় ফসলের মাঠ জুড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে সূর্যমুখী ফুল। সূর্যমুখী চাষে এলাকায় তেলের চাহিদা অনেকটা পূরণ হবে এমনটা আশা করছেন উপজেলা কৃষি বিভাগ।

নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর, ইসবপুর, আড়ানগর ও সম্প্রতি খেলনা ইউনিয়নে গেলেই চোখে পরবে বিস্তীর্ণ মাঠ জুড়ে প্রকৃতির অপার সৌন্দর্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অগণিত সূর্যমুখী ফুলের ক্ষেত। সেখানে প্রকৃতি প্রেমীদের আনাগোনায় মুঠোফোনের সেলফিতে ফুটে উঠছে সূর্যমুখী ফুলের অপার সৌন্দর্য।

এ বিষয়ে সূর্যমুখী ফুল চাষি সামছুল হক জানান, উপজেলা কৃষি অফিসের দিক নির্দেশনা পরামর্শ ও প্রণোদনা পেয়ে সূর্যমুখী ফুল চাষে আগ্রহী হই। তারপর তিন শতাংশ জমিতে বীজ বপন করি। আজ আমার মাঠ জুড়ে হলুদ রঙে হাসছে সূর্যমুখী ফুল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.শাপলা খাতুন বলেন, সারাবিশ্বে সূর্যমুখী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের অনেক এলাকায় বাণিজ্যিক ভাবে চাষাবাদ হচ্ছে সূর্যমুখী ফুল। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলাই একশ পঞ্চাশ জন কৃষককে প্রণোদনার আওতায় এনে সার ও বীজ বিতরণের মাধ্যমে এবছরে হাইব্রিড জাতের মোট ২০ হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখী ফুল। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর ভালো ফলন ঘরে তুলতে পারবেন কৃষকরা।

সূর্যমুখী ফুলের গাছ লম্বায় প্রায় ৩ মিটার পর্যন্ত হয়ে থাকে এবং ফুলের ব্যাস ৩০ সেন্টিমিটার পর্যন্ত হয়। এ ফুল দেখতে সূর্যের মত হওয়ায় এর নামকরণ করা হয়েছে সূর্যমুখী ফুল। রবি মৌসুমের এ ফসল এপ্রিল মাসের মাঝামাঝি সময় কর্তন করার উপযুক্ত সময়।

প্রণোদনা পেয়ে উপকারভোগী কৃষকরা জানান আগামীতেও কৃষি অফিসের সহযোগিতা পেলে আরও বেশি করে সূর্যমুখী ফুল চাষে এলাকার মানুষ উদ্বুদ্ধ হবেন।

বাজারে বিক্রয় হওয়া সূর্যমুখী তেলের চাইতে আমাদের চাষ করা সূর্যমুখী তেলের গুণগত মান শত ভাগ ভালো। উপজেলার ফসলি মাটি চাষাবাদে উপযুক্ত হওয়ায় আগামীতে বড় পরিসরে সূর্যমুখী ফুল চাষে কৃষককে পরামর্শ প্রদানের লক্ষে কাজ করবেন বলে জানান কৃষি অফিসের সাথে সংশ্লিষ্ট কর্তারা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা