সারাদেশ

ময়মনসিংহে লরির চাপায় ২ বাইক আরোহীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: য়মনসিংহের ঈশ্বরগঞ্জে লরি চাপায় মোটরসাইকেল এর ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌দুই আরোহী নিহত হয়েছে। তারা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের মো. শাকিল মিয়া (২৪) ও জাটিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে জাকিরুল ইসলাম (১৩)।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, জাকিরুল পৌর বাজারের একটি ইলেক্ট্রনিকের দোকানে কাজ করতেন। বাবা অসুস্থ থাকায় এক বছর ধরে সংসারে সাপোর্ট দিচ্ছিল সে। শাকিল মিয়ার সঙ্গে তার দীর্ঘদিন ধরে সুসম্পর্ক ছিল। বৃহস্পতিবার ইফতার শেষে জাকিরুলকে মোটরসাইকেলে করে শর্শী এলাকায় মামার বাড়িতে নিয়ে যাচ্ছিল শাকিল মিয়া। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় একটি লরি চাপা দেয় তাদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে শাকিল মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় জাকিরুলকে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তারও মৃত্যু হয়।

জাকিরুল যে প্রতিষ্ঠানে কাজ করতেন ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলে মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, তাদের বাসায় ইফতার শেষে তার মোটরসাইকেল নিয়ে মামার বাড়িতে যাচ্ছিল শাকিল ও জাকিরুল। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে তাদের চাপা দেওয়া যানবাহনটি শনাক্ত করা যায়নি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা