সারাদেশ

সখিপুরের আলেম-ওলামাদের খেজুর উপহার উপমন্ত্রীর 

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার ৩ শত আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের মাঝে ১ বক্স (৩ কেজি) করে সৌদি আরবের উন্নত মানের খেজুর উপহার দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। শুক্রবার সকালে উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে এ উপহার প্রদান করা হয়।

এ ব্যাপারে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ কাইয়ুম পাইক জানান, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা একেএম এনামুল হক শামীম এমপি সবসময় মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখেন। তাই প্রতিবারের ন্যায় এবারও নড়িয়া-সখিপুরের ৩ শত আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ইফতারের জন্য সৌদি আরবের উন্নত মানের খেজুর দিয়েছেন। আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা