সারাদেশ

নড়াইলে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু

শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইলে করোনা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগীদের সুবিধার্থে সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু হলো। অপারেশান থিয়েটার, জরুরি বিভাগ, কেবিনসহ ১৭৩টি শয্যায় এ অক্সিজেন সেবা সংযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, নড়াইল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নড়াইল সদর হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট-এর কাজ শুরু হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এসপেকট্রা এ প্লান্টটি নির্মাণ করছে।

নড়াইল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গনেশ চন্দ্র সিংহ জানান, প্লান্টের ভবন নির্মিত না হলেও ৫শ লিটারের অক্সিজেন ট্যাংক (ভিআইই) স্থাপনের মাধ্যমে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২ মাসের মধ্যে প্লান্টের সমস্ত কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি আরও জানান, অক্সিজেন প্লান্টের লিকুইড কমে গেলে মিটারে শো করবে এবং ঠিকাদারী প্রতিষ্ঠান এসপেকট্রা রিফিলের ব্যবস্থা করবে। সারা দেশের ৬৪ জেলা শহরের মধ্যে ২৯টি হাসপাতালে এ অক্সিজেন প্লান্টের কার্যক্রম চলছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানান, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে দ্রæত এ সেবা সংযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৭৩ শয্যায় এ অক্সিজেন সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আব্দুস শাকুর বলেন, গত শুক্রবার থেকে এ সুবিধা চালু হয়েছে। সেন্ট্রাল অক্সিজন সেবা চালু হওয়ায় রোগিরা আইসিইউ সুবিধা ছাড়া বাকি সমস্ত সুবিধা পাবেন এবং শ্বাসকষ্টের রোগীরা অনেক উপকৃত হবেন।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা