সারাদেশ

নওগাঁ সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁ সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইদুল হক বলেন, ‘প্রথম চালানে ৫২টি সিলিন্ডার এসেছে। প্রতিটি অক্সিজেন সিলিন্ডারের ঘনত্ব ৬ দশমিক ৮ ঘন মিটার। দ্বিতীয় চালানে আরও আটটি সিলিন্ডার আসবে। মোট ৯৬টি পয়েন্টে অক্সিজেন দেয়া যাবে। রোগীদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন ঠিক ততটুকু সরবরাহ করা সম্ভব। স্বাভাবিক যে অক্সিজেন সিলিন্ডার আছে তা দিয়ে বেশি দেয়া সম্ভব হয় না।’

তিনি আরও বলেন, ‘সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু হওয়ায় রোগীরা উপকৃত হবেন। বিশেষ করে করোনা রোগীদের শ্বাসকষ্টের সমস্যা বেশি হয়। তারা এখন থেকে অক্সিজেন সুবিধা পাবেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা