সারাদেশ

ভোলায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ ডিম ও মাংস বিক্রি 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভোলায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস ভ্রাম্যমাণ পদ্ধতিতে বিক্রি শুরু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।

জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জেলা ও উপজেলার বিভিন্ন পয়েন্টে বাজার মূল্যে ধরে দুধ, ডিম, মাংস বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতিতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত জেলার ৭টি স্থানে ডেইরি ও পোলট্রি অ্যাসোসিয়েশনসহ প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে ভ্রাম্যমাণ পদ্ধতিতে দুধ, ডিম ও মাংস বিক্রি অব্যাহত রাখবে জেলা প্রাণিসম্পদ দপ্তর। এর মাধ্যমে ভ্রাম্যমাণ পদ্ধতিতে খামারিরা ন্যায্যমূল্যে সরাসরি ভোক্তাদের কাছে দুধ, ডিম ও মাংস বিক্রির সুযোগ পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজীৎ কুমার মন্ডল, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, ভেটেরিনারি ডা. শাহীন মাহামুদ, বাংলাদেশ ডেইরী ফার্মার্সা এসোসিয়েশন (বিডিএফএ) ভোলা জেলা সাধারণ সম্পাদক জসীম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খোকন প্রমুখ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজীৎ কুমার মন্ডল জানান, ক্ষতিগ্রস্ত খামারের পণ্য সহজে বিক্রির ব্যবস্থা এবং করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান মাস উপলক্ষে ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে এসব জিনিস সহজে কিনতে পারেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখতেই এ ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। প্রতিদিন ৭টি উপজেলায় ভ্রাম্যমাণ ট্রাক টানা ৪৫ দিনে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে। এতে দুধ বিক্রি করার টার্গেট হচ্ছে ৫ হাজার মিটার দুধ আর ১০ হাজার ডিম বিক্রি করার টার্গেট রয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাংস বিক্রি করবো। বাজার মূল্যের চেয়ে কম মূলে বিক্রি করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা