সারাদেশ

গাইবান্ধায় ঝড়ে ক্ষতি ১ হাজার হেক্টর জমির ফসল

মাসুম লুমেন, গাইবান্ধা: গত রোববার (৪ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত কয়েক দফায় গাইবান্ধার সদর, ফুলছড়ি, পলাশবাড়ীসহ কয়েকটি উপজেলার উপর দিয়ে হঠাৎ করেই দমকা হাওয়া বয়ে যায়। এতে পুড়ে গেছে বিস্তীর্ণ অঞ্চলের বোরো ধান।

সর্বনাশা এই ঝড়ে একদিকে স্বজন হারানোর বেদনা, বসতভিটার ক্ষয়ক্ষতি, অন্যদিকে করোনায় বেঁচে থাকার শেষ সম্বল ছিল ক্ষেতের এই ধান। আর শেষ সম্বল ক্ষেতের সেই ধান পুড়ে যাওয়ায় কৃষকের মাঝে নেমে এসেছে পাহাড় সমান হতাশা।

আর কদিন পরেই গাইবান্ধার বিভিন্ন এলাকায় বোরো ধান কাটা শুরু হওয়ার কথা। কিন্তু গত
রোববার গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া গরম বাতাস হাইব্রিড জাতের ধানের ব্যাপক ক্ষতি করেছে। গরম দমকা বাতাসে সদ্য প্রস্ফুটিত ধানের শীষ পুড়ে গেছে। ফলে নষ্ট হয়ে গেছে শত শত হেক্টর জমির ফসল। ঝড়ের পরের দিন সকালে জমিতে গিয়ে ধান গাছের শীষ পোড়া দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন অনেক কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার গাইবান্ধা জেলায় বোরো ধানের চাষ হয়েছে ১ লাখ ২৭ হাজার হেক্টর জমিতে। এরমধ্যে সদরে ২০ হাজার হেক্টর জমিতে বোরো ধান এর চাষ করা হয়েছে। এখন সদরে ৪শ এবং পুরো জেলায় ১ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। রোদের তীব্রতা থাকলে আগামী চার-পাঁচ দিনে ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশংকা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মাসুদুর রহমান।

এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত কৃষকদের যেন সহযোগিতা করা যায, সেজন্য সরকারের সহযোগিতা চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াবে সরকার এমনটাই প্রত্যাশা জেলার কৃষক সমাজের।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা