সারাদেশ

হবিগঞ্জের তেল শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে বড়গাঁও ৪ হাজার ব্যারেল তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাতে এ আগুন লাগে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে প্রায় ২ ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয়।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, রাত পৌনে ১২টার দিকে রশিদপুরে বড়গাঁও ৪ হাজার ব্যারেল তেল শোধনাগারের বার্ন ফিডের (বর্জ্য মজুদ করা স্থানে) কন্টেইনারে আগুন ধরে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা রাত সাড়ে ১২টায় সেখানে পৌছে। দীর্ঘ চেষ্টা চালিয়ে তারা রাত পৌনে ২টায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না। এটি তেল শোধনাগার কর্তৃপক্ষই বলতে পারবে।

সান নিউজ/এফসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা