সারাদেশ

নাটোরে পৃথক ঘটনায় ৩ খুন

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের তিন উপজেলায় তিনজন খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ও রাতে বড়াইগ্রাম, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলায় এই তিন খুনের ঘটনা ঘটে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বড়াইগ্রাম উপজেলার চকপাড়া গ্রামের মনিরুল ইসলামের সাথে ঝগড়া শুরু হয় সৎ বোন উম্মেহানী ও সৎ ভাই মানিকের।

এক পর্যায়ের উম্মেহানী লাঠি দিয়ে মনিরুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সৎ বোন ও সৎ ভাইকে আটক করে।

এদিকে, একই দিন দুপুরে নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামে ভিক্ষা করাকে কেন্দ্র করে ইমরান নামে এক যুবক তাদের বাড়িতে আশ্রিত বৃদ্ধ কেছাতুল্লা সরদারকে মারপিট করে। এতে আহত হয় সেই বৃদ্ধ। পরে রাতে বৃদ্ধ কেছাতুল্লা মারা যান। ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এছাড়া, গুরুদাসপুর উপজেলার হাট পুরুলিয়া গ্রামে রাতে জমি নিয়ে বিতর্কের এক পর্যায়ে ছোট ভাই আব্দুল মালেক হাসুয়া দিয়ে বড় ভাই আব্দুল খালেককে কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় রাজশাহী নেয়ার পথে মৃত্যু হয় আব্দুল খালেকের।

তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এইসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা