সারাদেশ

হাওড়াঞ্চলে কৃষকদের পাশে আছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। এ সরকার অতীতের সব দুর্যোগে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এবারও দাঁড়াবে। হাওড়াঞ্চলে আকষ্মিক হিট শকে যাদের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার ( ৭ এপ্রিল ) সকালে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় খসরু আরও বলেন, এক রাতের তপ্ত হাওয়ায় এত বড় ক্ষতি হতে পারে তা নিজ চোখে না দেখলে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। হাওড়ের চাষীরা এ ধরনের দুর্যোগ আগে কখনও দেখেনি। কাজেই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের গবেষণার প্রয়োজন আছে।

ধৈর্য্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কৃষিমন্ত্রীসহ সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। শীঘ্র ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা প্রস্তুত করা হবে। হিট শকে ক্ষতিগ্রস্ত নেত্রকোনার হাওড়াঞ্চল পরিদর্শন শেষে

প্রতিমন্ত্রী মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল ১১টা পর্যন্ত জেলার মদন উপজেলার চানগাঁও, বালই, উচিতপুর, মাঘান, গোবিন্দশ্রী এবং খালিয়াজুরী উপজেলার বোয়ালী, কুড়েরপাড়, জগন্নাথপুর, ও রসুলপুর এলাকার ক্ষতিগ্রস্ত হাওড়গুলো পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান, খালিয়াজুরী উপজেলার ইউএনও এএইচএম আরিফুল ইসলাম, মদন উপজেলার ইউএনও বুলবুল আহমেদ, জেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট দীপক ধরগুপ্ত, আতাউর রহমান মানিক ও নজরুল ইসলাম ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত রোববার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নেত্রকোনার খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ, কেন্দুয়া, বারহাট্টা ও দুর্গাপুর উপজেলার হাওড়াঞ্চলের ওপর দিয়ে এক ধরনের তপ্ত হাওয়া বয়ে যায়। এতে কৃষিবিভাগের হিসেবে প্রায় ১৫ হাজার হেক্টর বোরো জমি হিট শকে আক্রান্ত হয়। এসব জমির বেশিরভাগ ধানগাছ মরে যায়। কচি ধান চিটায় পরিণত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের মতে, হিট শকের কারণে জেলার ছয় উপজেলার অন্তত ৩৫ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর ফলে জেলায় প্রায় ৮৬ হাজার ৫শ ২০ মেট্রিক টন ধান উৎপাদন কম হবে যার বিরূপ প্রভাব পড়বে মোট উৎপাদন লক্ষ্যমাত্রার ওপর। মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে আনুমানিক ২শ ২৪ কোটি ৯৫ লাখ টাকা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা