সারাদেশ

কৃষকলীগ নেতাকে গুলি করার ঘটনায় আটক  ২ 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি নজরুল ইসলাম খানকে গুলি করার ঘটনায় অস্ত্রসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ এপ্রিল) সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের শ্রীবাস বিশ্বাসের ছেলে সুশান্ত বিশ্বাস (১৫) ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে নাসিম রেজা(২০)।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া শেখ জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাঘারপাড়ায় অভিযান চালিয়ে সুশান্ত ও নাসিমকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে কালিয়া উপজেলার চাঁচুড়ি এলাকার একটি বাঁশবাগান থেকে ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় অস্ত্রসহ ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের নজরুল ইসলামের আগ্নেয়াস্ত্রটি ছিনতাই করে দুর্বৃত্তরা। এ সময় নজরুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি আহত হন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা