ছবি: সংগৃহীত
সারাদেশ

মাগুরায় ট্রাকের ধাক্কায় কৃষকলীগ নেতা নিহত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ট্রাকের ধাক্কায় জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক মিছরুল হক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে মাগুরা-যশোর সড়কের টেলিফোন অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, মাগুরা-যশোর সড়কের টিএনটি অফিসের সামনে রাত পৌনে ৮ টার দিকে অফিসের কাজ শেষে মিছরুল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আহতাবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা