সারাদেশ

বেগমগঞ্জে এমপি-মেয়র গ্রুপের সংঘর্ষে আহত ১৪

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে মামুনুর রশীদ কিরন এমপি ও সাবেক চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত থেমে থেমে চৌমুহনী পৌরসভার চৌমুহনী রেললাইন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় হামলা পাল্টাহামলা, গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণে দু’পক্ষের অন্তত ১৪ নেতাকর্মী আহত হন। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এছাড়া দুটি মোটরসাইকেলে আগুন ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্যমতে, পূর্ব বিরোধের জেরে চৌমুহনী পৌর এলাকার গণিপুরের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী টিটু ও করিমপুর এলাকার প্রান্তের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় চৌমুহনী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাতে রেললাইন এলাকায় টিটু ও প্রান্ত গ্রুপের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে ১০টার দিকে ভুট্টু মার্কেটের সামনে সাবেক মেয়র ফয়সালের অনুসারী কাউন্সিলর জাহাঙ্গীরের লোকজন এমপি কিরন গ্রুপের শিহাবকে ঘেরাও করে তাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে গেলে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

রাত সাড়ে ১০টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের পাশে হোসেন মার্কেটের ওপর থেকে গুলি ছোড়ার ঘটনাও ঘটে। এ সময় দু’পক্ষের ১৪ অনুসারী আহত হয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে জানতে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মামুনুর রশীদ কিরনের ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকাদার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা