সারাদেশ

যাত্রী বিড়ন্বনায় দৌলতদিয়ায় ফেরি পারাপার বন্ধ

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : সরকার ঘোষিত লকডাউনের তোয়াক্কা না করে স্বাস্থ্যবিধি‘র প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরিতে চড়ে নদী পার হয়েছে শত শত মানুষ। সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে এ রুটে সকাল থেকেই ১৬টি ফেরি চলাচল শুরু করেছিল।

এসব ফেরিতে নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধির বালাই না করেই নদী পার হন শত শত যাত্রী।

মঙ্গলবার ( ৬ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটের ৩ নম্বর ঘাটে গিয়ে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি ফেরিতে অন্তত ৫০০ যাত্রী গাদাগাদি করে নদী পার হয়েছেন। এদের বেশির ভাগের মুখেই মাস্ক ছিল না।

পরে সন্ধ্যায় দুটি ছাড়া সব ফেরি বন্ধ করে দিলে যাত্রী পারাপার বন্ধ হয়। এদিকে ফেরি চলাচল সীমিত হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের দুই পাশেই আটকে ছিল কয়েকশ পণ্যবাহী ট্রাক।

ফেরিতে পারাপারের জন্য অপেক্ষমান এক যাত্রী বলেন, এক সপ্তাহের লকডাউন ঘোষণা করায় ঢাকা থেকে বাড়ি ফিরছি। গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে ফেরিতে আসতে হয়েছে। ফেরিতে অনেক যাত্রী একসঙ্গে আসায় করোনায় আক্রান্ত হওয়ায় ঝুঁকিতে আছি। ফেরিতে মাস্ক ছাড়া গাদাগাদি করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে পার হয়েছেন যাত্রীরা।

এদিকে মঙ্গলবার রাত পর্যন্ত এ নৌরুটে ১৬টি ফেরি চলাচল করলেও ১১টার পর থেকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত করা হয় ফেরি পারাপার। এতে বিকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঘাট এলাকায় ৪০০ অন্যদিকে গোয়ালন্দ মোড় এলাকায় আরও অন্তত ৩০০ পণ্যবাহী ট্রাক পার হওয়ার অপেক্ষায় আটকা পড়ে।

বিআইডব্লিইটিসি দৌলতদিয়া ঘাটের এজিএম ফিরোজ শেখ বলেন, এ নৌরুটে ১৬টি ফেরি সচল রয়েছে। ১৬টি ফেরি দিয়েই পারাপার সচল রাখা হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে বেলা ১১টার পর থেকে মাত্র দুটি ফেরি দিয়ে জরুরি যানবাহন এ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। ফলে ঘাটের উভয় পারে কিছু ট্রাক আটকা পড়েছে। তবে রাতে আটকে থাকা পচনশীলসহ সব ট্রাক পার করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা