সারাদেশ

বরিশালে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। এসময় ১২২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত এবং করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। যা গত কয়েক মাসে সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যু।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া একজন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামের সৈয়দ আলী বেপারীর ছিলে মো. আবদুল খালেক (৬৬)। তিনি মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এছাড়া আরেকজন বরিশাল নগরীর আমতলার মোড় এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন (৭২)। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অপরজন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে মাহাবুব হোসেন (৫৫)। তিনি ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এছাড়াও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ।

তিনি বলেন, ‘বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্তের শীর্ষে রয়েছে বরিশাল জেলা। এখানে ৪৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এরপর ভোলায় ৩৯ জন, ঝালকাঠিতে ১৫ জন, পিরোজপুরে ১৩ জন, পটুয়াখালীতে চারজন এবং বরগুনা জেলায় চারজন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।

ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, ‘বিভাগের মধ্যে বরিশাল জেলা পূর্বের ন্যায় সংক্রমণের শীর্ষে রয়েছে। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাব থাকতেই সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরাকে অভ্যাসে পরিণত করার পরামর্শ দিয়েছেন তিনি।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা