সারাদেশ

দোকান খোলার দাবিতে বরিশালে বিক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছে দোকান মালিক ও শ্রমিকরা।

তারা স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। এসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ।

এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে চকবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করলে দোকান মালিক ও শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা জানান, জনগণকে সচেতন করা হচ্ছে। সরকারের নির্দেশনা সকলকে মানতে হবে।

এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে চকবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে বিক্ষুব্ধ হন ব্যবসায়ী মালিক ও শ্রমিকরা। মোবাইল কোর্টের প্রতিবাদে তখন থেকেই তারা বিক্ষোভ শুরু করেন। চকবাজারের ব্যবসায়ীদের সঙ্গে যোগ দিয়ে প্রায় ঘণ্টাব্যাপি বিক্ষোভ প্রদর্শন করেন কাটপট্টি, গীর্জা মহল্লা, পদ্মাবতী ও মহসিন মার্কেটের ব্যবসায়ী, শ্রমিক এবং কর্মচারীরা।

চকবাজার এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধ দোকান মালিক এবং শ্রমিকরা। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন এবং কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলামসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে দোকান ব্যবসায়ী ও শ্রমিকরা মিছিল সহকারে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে স্লোগান দেন দোকানিরা।

আন্দোলনকারীদের মুখোপাত্র চকবাজার, কাটপট্টি ও পদ্মাবতী ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, ‘করোনার প্রথম বছরে লকডাউনের কারণে ব্যবসায়ীক ক্ষতি এখনো কাটিয়ে উঠা সম্ভব হয়নি। তার মধ্যে নতুন করে লকডাউন দিয়েছে সরকার। এতে ব্যবসায়ীদের পথে বসতে হবে।

বাংলাদেশ মোবাইল ব্যবসায়ী মালিক এ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘গত বছর লকডাউনে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। সামনে রমজান মাস। ব্যবসা করার মৌসুম। এসময় দোকান-পাট বন্ধ থাকলে আমাদের বড় ক্ষতির মুখে পড়তে হবে। তাই আমাদের এবং পরিবারের পেটের কথা চিন্তা করে সরকারের কাছে একটু সুযোগ চাচ্ছি।

এ প্রসঙ্গে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের কাছে তাদের দাবির বিষয়টি লিখিতভাবে জানালে আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

অপরদিকে, ঘটনাস্থলে আন্দোলনকারীদের নিবৃত করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা